নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৩ নভেম্বর৷৷ আচমকা বদলি কাঞ্চনপুরের মহকুমা শাসক সুভাষ আচার্য৷ শুক্রবার রাজ্য সরকারের আন্ডার সেক্রেটারি জয় দত্তের এক আদেশ নামায়আচমকা কাঞ্চনপুর মহকুমা শাসককে বদলি করে পানিসাগরের মহকুমা মহকুমা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পানিসাগর মহকুমার মহকুমা শাসক আইএএস রজত পন্তকে কাঞ্চনপুর মহকুমা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ কিন্তু আচমকা কাঞ্চনপুর মহকুমা শাসকের বদলির নির্দেশে সমগ্র মহকুমা জুড়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে৷ মহকুমার এক সচেতন অংশের দাবি উত্তর জেলার জেলাশাসক নাগেশ কুমার বি নিজের স্বার্থ বহাল রাখার জন্যই আচমকা কাঞ্চনপুরের মহকুমা শাসক কে বদলি করা৷দেখা যাচ্ছে কিছুদিন পূর্বেই রাজ্য বিভিন্ন মহকুমার আধিকারিকদের বদলি করা হলেও কাঞ্চনপুর মহকুমা শাসকের বদলি করা হয়নি৷কিন্তু শুক্রবার দেখা যাচ্ছে কেবল কাঞ্চনপুর মহুকমা শাসকে বদলি করার উদ্দেশ্যে একটি বদলির আদেশ জারি হয়েছে৷এ বদলি নামায় কেবল কাঞ্চনপুর মহকুমা ও পানিসাগর মহকুমা মহকুমা শাসক দুজনকে এক মহকুমা থেকে অন্য মহকুমা রদবদল করা হয়েছে৷একই জেলার পাশাপাশি দুটি মহকুমার মহকুমা শাসক বদলির পেছনে কিইবা জনস্বার্থ থাকতে তা সাধারনের বুধগম্য হচ্ছ না৷উল্লেখ্য শুরু থেকেই কাঞ্চনপুর মহকুমার জনমনে উত্তর জেলার জেলাশাসকের ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে৷বিশেষ করে মহকুমায় মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের পুনর্বাসনকে কেন্দ্র করে এই সন্দেহ দানা বাধতে শুরু করে৷ অভিযোগ জেলাশাসকের সঙ্গে শরণার্থী নেতাদের এক গোপন বোঝাপড়ার মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়৷ জেলাশাসক নাগেশ কুমার বি উত্তর জেলা দায়িত্ব নেওয়ার পর থেকে কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসনকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠে৷v

কাঞ্চনপুরের মহকুমা শাসক বদলী ঘিরে জল্পনা
Tags:
Releated Posts
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…
বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা
আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…
১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…


















