News Flash

  • Home
  • দেশ
  • মিশরে মিনিবাস খাদে পড়ে নিহত ১৯, আহত আরও ৬ জন
Image

মিশরে মিনিবাস খাদে পড়ে নিহত ১৯, আহত আরও ৬ জন

কায়রো, ১২ নভেম্বর (হি.স.) : মর্মান্তিক দুর্ঘটনা মিশরে। শনিবার উত্তর মিশরের নীল ডেল্টায় এলাকায় একটি মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়, জানিয়েছে শনিবার মিশরের আগা শহরের কাছে নীল ডেল্টায় এলাকার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ৩৫ যাত্রী বহনকারী বাসটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে । আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।

মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। শহর বা গ্রামের রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও যানবাহন চলাচল যথাযোগ্য নিয়ম পালন করা হয় না বিধায় দুর্ঘটনা ঘটেই থাকে।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্ঘটনায় ৭ হাজার মানুষ মারা গেছে। গত জুলাই মাসে মধ্য মিশরে ২৫ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। এ সময় আহত হন ৩৫ জন। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top