নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ নভেম্বর৷৷ রাজ্য এতগুলো থানা পেরিয়ে অসমে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক চল্লিশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বোঝাই লরি৷ ঘটনার বিবরণে জানা যায়,শুক্রবার দুপুর একটা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের নাকা পয়েন্টে প্রবেশ করতেই টট্ট০১ঙ্ক/১৭৪৭ নম্বরের খালি লরি সন্দেহজনক ভাবে আটক করে তল্লাশি চালায় অসম পুলিশ৷তখন গাড়ির কেবিনে থাকা ছোট বড় মোট ৬৯টি প্যাকেটে থাকা ৪০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ যার কালোবাজারি মূল্য প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা৷সাথে আটক করা হয় লরি চালক ও সহচালককে৷তারা যথাক্রমে সুজন মিয়া(৩২) ও ইমদাদুর হক(৩৮)৷ দুজনেরই বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায়৷ ধৃতরা বর্তমানে অসম পুলিশে হেফাজতে রয়েছে৷তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে এদিন করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়৷এদিকে ধৃতরা অসম পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে,জিরানিয়া থেকে এই গাঁজা বোঝাই লরিটি গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷আর রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি থানার স্পেশাল নাকা চেকিংয়ে থাকা পুলিশ বাবুদের মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে গাড়িটি অসমে প্রবেশ করে৷তাই দাবি উঠছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা গন চুরাইবাড়ি থানার পুলিশ অফিসারদের দিকে একটু নজর দিন৷ অন্যথায় গোটা রাজ্যটাকে বেছে খাবে এই থানার পুলিশ৷

ত্রিপুরা থেকে অসমে প্রবেশের পর আটক চল্লিশ লক্ষ টাকার শুকনো গাঁজা
Tags:
Releated Posts
আপত্তিকর ছবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে
আগরতলা, ২০ জুন: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার…
জামাইষষ্ঠীতেও গ্রামীণ বাজারে মন্দার ছাপ, মাছ বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা
সোনামুড়া, ২০ জুন: হিন্দু বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব জামাইষষ্ঠীকে ঘিরে অন্যান্য বছরের মতো গ্রামীণ এলাকায় তেমন উৎসবের আমেজ…
বাধারঘাটে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন; চাঞ্চল্য
আগরতলা, ২০ জুন: রাজ্যের স্বাস্থ্য দফতরের দুই কর্মীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আগরতলার বাধারঘাট এলাকায় এক মহিলার…
মনীষা দাসের মৃত্যুর তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের, তদন্তে প্রভাব ফেলতে চান না সভাপতি মলয় পিট
আগরতলা, ২০ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসের পরিচর্যাকারী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ…


















