News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা থেকে অসমে প্রবেশের পর আটক চল্লিশ লক্ষ টাকার শুকনো গাঁজা
Image

ত্রিপুরা থেকে অসমে প্রবেশের পর আটক চল্লিশ লক্ষ টাকার শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ নভেম্বর৷৷  রাজ্য এতগুলো থানা পেরিয়ে অসমে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক চল্লিশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বোঝাই লরি৷ ঘটনার বিবরণে জানা যায়,শুক্রবার দুপুর একটা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের নাকা পয়েন্টে প্রবেশ করতেই টট্ট০১ঙ্ক/১৭৪৭ নম্বরের খালি লরি সন্দেহজনক ভাবে আটক করে তল্লাশি চালায় অসম পুলিশ৷তখন গাড়ির কেবিনে থাকা ছোট বড় মোট ৬৯টি প্যাকেটে থাকা ৪০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ যার কালোবাজারি মূল্য প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা৷সাথে আটক করা হয় লরি চালক ও সহচালককে৷তারা যথাক্রমে সুজন মিয়া(৩২) ও ইমদাদুর হক(৩৮)৷ দুজনেরই বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায়৷ ধৃতরা বর্তমানে অসম পুলিশে হেফাজতে রয়েছে৷তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে এদিন করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়৷এদিকে ধৃতরা অসম পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে,জিরানিয়া থেকে এই গাঁজা বোঝাই লরিটি গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷আর রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি থানার স্পেশাল নাকা চেকিংয়ে থাকা পুলিশ বাবুদের মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে গাড়িটি অসমে প্রবেশ করে৷তাই দাবি উঠছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা গন চুরাইবাড়ি থানার পুলিশ অফিসারদের দিকে একটু নজর দিন৷ অন্যথায় গোটা রাজ্যটাকে বেছে খাবে এই থানার পুলিশ৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top