ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। ফাইনাল ম্যাচ আগামীকাল। খেতাবি নির্ণায়ক ম্যাচে খেলবে চাতকছড়ি স্কুল এবং মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বালিকাদের ফুটবল ম্যাচে। ৪ দলীয় আসর শুক্রবার শুরু হয় মহকুমার বিদ্যাপীঠ মাঠে। জেলা শাসকের নির্বাচনী দপ্তরের উদ্যোগে ‘বেটি বাঁচাও বেটি পরাও’ উপলক্ষ্যে হচ্ছে প্রতিযোগিতা। এদিন দুপুর ১টায় আসরের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চিলেন দক্ষিণ জেলার সভাধিপতি কাকলি দেব দত্ত, ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ। উদ্বোধনী দিনে হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টাই ভেঙ্গে ৩-২ গোলে পরাজিত করে ব্রজেন্দ্রনগর চৌধুরি পাড়া স্কুলকে। দ্বিতীয় সেমিফাইনালে চাতকছড়ি স্কুল ২-০ গোলে পরাজিত করে বৃন্দাবন হাই স্কুলকে। আজ দুপুর ১টায় হবে ফাইনাল ম্যাচ। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হবে যথাক্রমে ৩ ও ২ হাজার টাকা। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে মহকুমার ক্রীড়া দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

বিলোনিয়ায় বালিকাদের ফুটবল ফাইনালে শনিবার চাতকছড়ি-মতাই
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















