News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় বালিকাদের ফুটবল ফাইনালে শনিবার চাতকছড়ি-‌মতাই

বিলোনিয়ায় বালিকাদের ফুটবল ফাইনালে শনিবার চাতকছড়ি-‌মতাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। ফাইনাল ম্যাচ আগামীকাল। খেতাবি নির্ণায়ক ম্যাচে খেলবে ‌চাতকছড়ি স্কুল এবং মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বালিকাদের ফুটবল ম্যাচে। ৪ দলীয় আসর শুক্রবার শুরু হয় মহকুমার বিদ্যাপীঠ মাঠে। জেলা শাসকের নির্বাচনী দপ্তরের উদ্যোগে ‘‌বেটি বাঁচাও বেটি পরাও’ উপলক্ষ্যে হচ্ছে প্রতিযোগিতা। এদিন দুপুর ১টায়  আসরের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চিলেন দক্ষিণ জেলার সভাধিপতি কাকলি দেব দত্ত,  ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ। উদ্বোধনী দিনে হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টাই ভেঙ্গে ৩-‌২ গোলে পরাজিত করে ব্রজেন্দ্রনগর চৌধুরি পাড়া স্কুলকে। দ্বিতীয় সেমিফাইনালে চাতকছড়ি স্কুল ২-‌০ গোলে পরাজিত করে বৃন্দাবন হাই স্কুলকে। আজ দুপুর ১টায় হবে ফাইনাল ম্যাচ। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হবে যথাক্রমে ৩ ও ২ হাজার টাকা।‌ আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে মহকুমার ক্রীড়া দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top