News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে সিলেক্টরদের নজর কাড়তে লড়ছে উঠতি ক্রিকেটাররা
Image

প্রস্তুতি ম্যাচে সিলেক্টরদের নজর কাড়তে লড়ছে উঠতি ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। চলতি প্রস্তুতি ম্যাচটি দুদিনের পরিবর্তে তিন দিনের করা হচ্ছে। তৃতীয় দিনের খেলা হবে আগামীকাল। বলা বাহুল্য প্রস্তুতি ম্যাচের সুফল মিলতে শুরু করেছে। আজ দ্বিতীয় দিনেও উঠে এসেছে নতুন নাম। অর্ধশত স্কোর সৌরদীপ দেববর্মার ব্যাট থেকে। দীপঙ্কর ভাটনগর ও জয়জিৎ সাহা-রাও এগুচ্ছে হাফ সেঞ্চুরির দিকে।‌ বোলিং সাফল্যের খতিয়ানে রয়েছে আকাশ রায়, রিয়াদ হোসেন এবং নন্দ দুলাল-দের নাম। সব মিলিয়ে আসন্ন বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেটকে সামনে রেখে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে এমবিবি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ চলছে জোর কদমে। প্রাথমিক বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে দু’দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলানো হচ্ছে। ওভারনাইট স্কোর ১৩ ওভারে ৩৮ রান হাতে নিয়ে টিসিএ গ্রীন টিম আজ, শুক্রবার ৪০ ওভার ৪ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৮ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরদীপ দেববর্মা ৬৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি সহযোগে ৬৪ রান পায়। এছাড়া, ওপেনার দেবাংশু দত্ত সংগ্রহ করেছে ৩৮ রান। বোলার আকাশ রায় ১৭ রানে এবং রিহাদ হোসেন ২৫ রানে তিনটি করে উইকেট পায়। নন্দদুলাল তিন ওভার বল করে কোন রান না দিয়ে দুটি উইকেট তুলে নেয়। জবাবে টিসিএ রেড টিম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪২ ওভার খেলে বিনা উইকেটে ৮৯ রান সংগ্রহ করেছে। ওপেনার দীপঙ্কর ভাটনগর ৪৮ রানে এবং জয়জিৎ সাহা ৩৯ রানে উইকেটে রয়েছে। যতদূর খবর, আগামীকাল প্রস্তুতি ম্যাচের অন্তিম দিনের খেলা শেষে চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। উল্লেখ্য, বিজয় মার্চেন্ট ট্রফি গ্রুপ লিগে ত্রিপুরা ১লা ডিসেম্বর থেকে খেলবে সুরাটে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top