News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও এসটিজিটি উত্তীর্ণ চাকরীপ্রত্যাশীদের
Image

ফের শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও এসটিজিটি উত্তীর্ণ চাকরীপ্রত্যাশীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ শুক্রবার পুনরায় বিক্ষোভে সামিল হয় এস টি জি টি উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা৷ শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে তারা৷ তাদের দাবি এস টি জি টি সকলকে একসাথে নিয়োগ করার৷ কারণ শিক্ষামন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৪ হাজার শিক্ষক নিতে চান বলে চাকরির সাফাই গান গেয়েছিলেন৷ শিক্ষামন্ত্রী এ ধরনের প্রলোভনে পড়ে রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীরা উৎসাহিত হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিএড এবং ডি এল এড কোর্স করে টেট উত্তীর্ণ হয়েছে৷ এখন তাদের চাকুরী মিলছে না৷ এ বিষয়ে মন্ত্রিদের দোয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে পায়ের জুতো একপ্রকার ক্ষয় হয়ে পড়ছে৷ গত কয়েকদিন আগে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দ্বারস্থ হয়ে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগের দাবি জানানো হলে তিনি বলেছেন দপ্তর থেকে যদি শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয় তাহলে তিনি দিতে প্রস্তুত৷ কিন্তু শিক্ষামন্ত্রী বেকার যুবক যুবতীদের সাথে ছিনিমিনি খেলে চলেছেন৷ পরে একটি প্রতিনিধি দলে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেন৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top