News Flash

Image

সমবায় সপ্তাহ উপলক্ষে আগরতলায় মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রাজধানীতে র্যালী অনুষ্ঠিত হয়৷ শনিবার প্যালেস  কম্পাউন্ড স্থিত সমবায় ভবন থেকে এই র্যালীর সূচনা হয়৷ এই মিছিলের সূচনা করেন দপ্তরের রেজিস্টার এস মগ৷ উপস্থিত ছিলেন সমবায় সমিতির চেয়ারম্যান, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷  এদিনের মিছিলে বিভিন্ন ট্যাবলোর এর মাধ্যমে সমবায় দপ্তরের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়৷  রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় সমবায় ভবনে এসে শেষ হয়৷ আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত উদযাপন করা হবে ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ৷ সেই সময় রাজ্যের সাতটি জেলায় হবে আলোচনা সভা৷ রাজ্য সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে এই সমবায় সপ্তাহ উদযাপন করা হচ্ছে৷ আগামী দিনে গ্রামীন অর্থনীতির বিকাশে সমবায় দপ্তর এবং সমিতিগুলি সক্রিয় ভূমিকা নেবে বলে জানান দপ্তরের রেজিস্টার এস মগ৷ রাজ্যে সমবায় দপ্তরের ২৬৮ টি ল্যাম্পস রয়েছে৷ তার সঙ্গে যুক্ত রয়েছে ৩৭০০ জন বলেও জানান তিনি৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top