News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিকে চাপে রাখতে শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভা ২টি বিল পেশ করতে পারে হেমন্ত সোরেন
Image

বিজেপিকে চাপে রাখতে শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভা ২টি বিল পেশ করতে পারে হেমন্ত সোরেন

রাঁচি, ১১ নভেম্বর (হি.স.) : বেআইনি কয়লা খনি খাদান সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় চাপে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডির তদন্ত শুরু হতেই চাপে পড়েছে জোট সরকার। সম্প্রতিই মুখ্যমন্ত্রীর গদি নিয়েও টানাটানি হয়েছিল ঝাড়খণ্ডে। তবে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সেই গদি বাঁচিয়েছে মুখ্যমন্ত্রী সোরেন। ফের ইডির তরফে হেমন্ত সোরেনকে তলব করা হয়েছে। আর তাতেই নড়েচড়ে বসল হেমন্তের দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ দুটি বিল পেশ করতে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন হেমন্ত সোরেন। ভূমিপুত্র খুঁজে বের করতে ১৯৩২ সাল থেকে জমির রেকর্ড সংক্রান্ত বিল এবং ওবিসিদের সংরক্ষণ ১৪ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করার বিল পাশ হওয়ার কথা রয়েছে। এই দুই বিল পাশ হলে হাত শক্ত হবে সোরেনের বলে মনে করছেন রাজনৈতিক মহল। ২০১৯ সালের নির্বাচনী প্রচারে করা দুই প্রতিশ্রুতিই পূরণ করতে চলেছে হেমন্ত সোরেনের সরকার।

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top