News Flash

  • Home
  • দিনের খবর
  • শীত বাড়ছে কাশ্মীর উপত্যকায়, পহেলগামে তাপমাত্রা কমে মাইনাস ৪.২ ডিগ্রি
Image

শীত বাড়ছে কাশ্মীর উপত্যকায়, পহেলগামে তাপমাত্রা কমে মাইনাস ৪.২ ডিগ্রি

শ্রীনগর, ১১ নভেম্বর (হি.স.): রাতের তাপমাত্রা আরও নামল কাশ্মীর উপত্যকায়। কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকার সর্বত্রই। শুক্রবার গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে পহেলগাম, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস।

কাশ্মীরের প্রবেশদ্বার শহর কাজিগুন্দে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র কাশ্মীর নয়, ঠান্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। কাশ্মীরের পাহাড় এখন সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে, কনকনে ঠাণ্ডা ডাল লেকের জল। কাশ্মীরে প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে। কার্গিলে পারদ নেমে মাইনাস ৪.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, লেহ-তে মাইনাস ৭.৮ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত শীত আরও বাড়তে পারে কাশ্মীর উপত্যকায়, এই সময়ে মাঝেমধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top