নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): দিল্লির বাতাসের গুণগতমান খারাপই। বিগত কয়েকদিনের মতো শুক্রবারও ধোঁয়াশায় ঢাকা ছিল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। দূষণ ও ধোঁয়াশার কারণে এদিন সকালে দৃশ্যমানতা তলানিতে চলে যায় দিল্লিতে। স্বাভাবিকভাবেই ধীর গতিতে চলাচল করেছে যানবাহন।
আগের দিনের তুলনায় শুক্রবার দিল্লিতে দূষণ আবারও বেড়েছে, এদিন সকালে জাতীয় রাজধানীতে ধোঁয়াশার ঘন স্তর ছিল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ পর্যায়ে ছিল। দৃশ্যমানতা তলানিতে চলে যাওয়ায় সকালেই হেড লাইট জ্বালিয়ে চলাচল করেছে অনেক গাড়ি। দিল্লির কর্তব্যপথে হেঁটে চলে মানুষজনকে খুব কাছ থেকেই এদিন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।



















