News Flash

Image

দুলিয়াজানে অগ্নিকাণ্ড, ভস্ম তিনটি বসতঘর

দুলিয়াজান (অসম), ১০ নভেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত দুলিয়াজানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতবাড়ি ভস্ম হয়ে গেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এইন খবর লেখা পর্যন্ত আগুন জ্বলছে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুলিয়াজানের কমলাবাড়ি রোডে সুভাষ বরুয়ার তিনটি ভাড়াঘরে সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে অয়েল ইন্ডিয়ার দুটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী আগুন নেভানোর কসরত করছে। তিনটি ভাড়াঘরের আসবাবপত্র সহ সব সামগ্ৰী আগনে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডস্থলে বেশ কয়েকটি এলপিজি সিলিন্ডার রয়েছে। তাই সিলিন্ডারগুলি বিস্ফোরিত হওয়ায় আশংকায় স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছেন।

জানা গেছে, রঘুকান্ত নাথ, ইন্দ্ৰ শইকিয়া এবং রিতুপন বরুয়া নামের তিন ব্যক্তির বাসগৃহ আগুনে ভস্ম হয়ে গেছে।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top