News Flash

  • Home
  • দিনের খবর
  • জল জমলে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব : ফিরহাদ হাকিম
Image

জল জমলে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব : ফিরহাদ হাকিম

কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : যদি দেখি কোনও বাড়িতে জল জমে রয়েছে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব। বুধবার ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতনার প্রচার করতে পথে নেমে এমনটাই বললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম

ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতন করতে বুধবার সকাল-সকালই বেরিয়ে পড়েন মেয়র। চেতলায় সচেতনতা এই প্রচার সারেন তিনি। এলাকায় যে সকল স্থানে মশার লার্ভা জমতে পারে সেই সব জায়গা খতিয়ে দেখেন। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘নির্মীয়মাণ প্রায় সকল বাড়িগুলি খতিয়ে দেখব। যদি দেখি কোনও বাড়িতে জল জমে রয়েছে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব। তারপর সেগুলিকে পরিস্কার করতে বলব। পাশাপাশি তার খরচ-খরচার সঙ্গে আমাদের খরচা যোগ করব। এরপরও দেখি যদি কাজ না হয় মিউনিপ্যাল কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জন্য আর্জি জানাব।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘আমার মনে হয় মানুষ বুঝবেন। বলতে-বলতে একটা সময় মানুষ ঠিক শুনবেন। ডেঙ্গি সচেতনতা প্রচারে আমরা প্রথম নেমেছি। মানুষ কাল থেকে বলবে যে ববিদা নেমেছেন। তাহলে আমরা ছাদে যাই গিয়ে দেখি জল জমে আছে কি না।’

Releated Posts

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

বেঙ্গলে গণনা কর্মী নিয়ে তৃণমূলের আবেদন খারিজে সুপ্রিম কোর্ট — বিজেপির স্বাগত

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোট গণনা কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট-এর হস্তক্ষেপে অস্বীকৃতিকে স্বাগত জানাল বিজেপি।…

ByByNews Desk May 2, 2026

উত্তরপ্রদেশে স্কুল পড়ুয়াদের দিয়ে জোর করে শ্রম করানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

বাঁদা (উত্তরপ্রদেশ), ২ মে (আইএএনএস): উত্তরপ্রদেশের বাঁদা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে একটি জুনিয়র হাইস্কুলের পড়ুয়াদের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top