News Flash

  • Home
  • খেলা
  • ইন্দোরে জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা
Image

ইন্দোরে জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। খুদে দাবারুদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবার হচ্ছে ইন্দোরে। ২৫ ডিসেম্বরে  তা শুরু হচ্ছে, চলবে ২ জানুয়ারি পর্যন্ত। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিতব্য ৩৫ তম ন্যাশনাল অনূর্ধ্ব ৯ ওপেন এবং গার্লস চেস্ চ্যাম্পিয়নশিপ ২০২২ ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। অল ইন্ডিয়া চেস্ ফেডারেশন অনুমোদিত সবকটি রাজ্যের দাবা সংস্থা জাতীয় আসরের বিজ্ঞপ্তি অনুসারে সিলেকশন ট্রায়াল এবং রাজ্য দল গঠনের কাজ সেরে নিচ্ছে। অল ত্রিপুরা চেস্ এসোসিয়েশন যথারীতি নির্ধারিত সময়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দাবারুদের নাম ঘোষণা করেছে। ইন্দোরে অনুষ্ঠেয় জাতীয় দাবা আসরে অংশগ্রহণের জন্য প্রতিটি রাজ্যের দাবারুদের ২৫ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে রিপোর্ট করতে হবে। খেলা হবে ১১ রাউন্ডের। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাপ্তি অনুষ্ঠান হবে ২ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায়। মোট পুরস্কারের অর্থ মূল্য ৫ লক্ষ টাকা বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স হিসেবে ওপেন এবং গার্লস বিভাগে পৃথক পৃথকভাবে যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ৩৬ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। প্রতি বিভাগে প্রথম কুড়িজন করে মোট ৪০ জনকে প্রাইজমানি দেওয়া হবে। এদিকে, ত্রিপুরার হয়ে বাছাইকৃত দাবারুদের জাতীয় আসরে অংশ নেওয়ার ব্যাপারে রাজ্য দাবা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যের হয়ে বাছাইকৃত দাবাড়ুরা যথারীতি প্রতিদিন অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করে নিচ্ছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top