News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া দুটি বাণিজ্যিক গাড়ি উদ্ধার, গ্রেপ্তার এক যুবক
Image

চুরি যাওয়া দুটি বাণিজ্যিক গাড়ি উদ্ধার, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ আগরতলা পূর্ব থানার পুলিশ চুরি হয়ে যাওয়া ২টি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷  রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় বাড়িঘর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে শরীর পাশাপাশি এতদিন বাইক চুরির ঘটনা ঘটে আসছিল৷ ইদানিংকালে গাড়ি সুরের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক মারাত্মক বৃদ্ধি পেয়েছে৷ আগরতলা শহর শহর রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখার প্রবণতা দীর্ঘদিন ধরে চলেছে৷ অনেকের বাড়িতে গাড়ি পার্কিং করার মত জায়গা নেই৷ স্বাভাবিক কারণেই বাড়ির পাশে কিংবা অন্য কোথাও রাস্তার পাশে গাড়ির পার্কে করে রাখা হয়৷ এই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি চোর চক্র রাজ্যের সক্রিয় হয়ে উঠেছে৷ গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে৷ পূর্ব থানার পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে দুটি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ গাড়ি চুরির ঘটনায় এক চোরকেও আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷ পুলিশ শীঘ্রই চক্রটিকে জালে তুলতে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, দুটি চুরির গাড়ি উদ্ধার করল পূর্ব থানার পুলিশ৷ একটি হচ্ছে মারুতি ইকো এবং আরেকটি হচ্ছে টাটা এইস৷ মারুতি ইকো গাড়িটি কলেজটিনা থাকে চুরি হয় রবিবার দিন৷ দ্বিতীয় গাড়িটি রবিবার ভোর রাতে রামঠাকুর সংঘ এলাকা থেকে চুরি হয়৷ পুলিশ দুটি গাড়ি সহ এক চোরকে আটক করে৷ পুলিশি তৎপরতায় দুটি গাড়ি এই খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হয়৷ প্রশ্ণ হচ্ছে এতদিন ছিল শুধু বাইক চুরির হিরিক কিন্তু এখন দেখা যাচ্ছে রাজধানীতে গাড়ি ও সুরক্ষিত নয়৷   অদ্ভুত ও পরিস্থিতিতে রাত্রিকালীন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top