News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও, টেনেহিঁচড়ে সড়িয়ে দিল পুলিশ
Image

চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও, টেনেহিঁচড়ে সড়িয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ সাক্ষাৎকারের জন্য সময় না দেওয়ায় শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ২০২২ সালের সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা৷ পরবর্তী সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়৷
২০২২ সালের সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যায়৷ কিন্তু শিক্ষামন্ত্রী তাদের সময় না দেওয়ায় পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হয় পরীক্ষার্থীরা৷ তাদের বক্তব্য এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগ করুক সরকার৷ এই দাবি নিয়ে দীর্ঘ দিন তারা অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে আসছে৷ দুই জনেই নিয়োগের ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন৷ কিন্তু এখন এই নিয়োগ নিয়ে চলছে তালবাহানা৷ অথচ প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে৷ তারই  প্রতীবাদ জানিয়ে এই দিন তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান অল ত্রিপুরা এস টি জি টি কোয়ালিফায়েড ক্যান্ডিডেটসরা৷এইদিন তারা শিক্ষা মন্ত্রীর বাস ভবনের সামনে কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ তাদেরকে আটক করে  অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়৷ পরবর্তী সময় তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হয়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top