নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ শ্লিতাহানীর অভিযোগ তুলে সিপিআইএম নতুন বাজার অঞ্চল সম্পাদক স্নেহাশীষ বণিককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল শাসকদলের নেতা কর্মীরা৷ প্রাইভেট টিউশন পড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক নাবালিকাকে শ্লিতাহানী করেছে বলে অভিযোগ৷ ঘটনা মঙ্গলবার সকালে নতুনবাজার থানাধীন খেদারনাল জমাতিয়া পাড়া এলাকায়৷ নাবালিকা মেয়েটির পরিবারের অভিযোগ মূলে পুলিশ খেদারনাল জমাতিয়া পাড়া এলাকা থেকে অভিযুক্ত স্নেহাশীষ বণিককে আটক করে থানায় নিয়ে আসার পথে খেদারনাল এলাকায় শাসকদলের নেতাকর্মীদের হাতে আক্রান্ত হয় অভিযুক্ত স্নেহাশীষ বনিক৷ আক্রমণকারীদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নতুন বাজার থানায় নিয়ে আসে পুলিশ৷ শাসকদলের নেতাকর্মীদের চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে খেদারনাল এলাকা থেকে পায়ে হাঁটিয়ে নতুন বাজার থানায় নিয়ে আসে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এ ধরনের ঘটনা কে মানিক অবক্ষয়ের অন্যতম নজির বলে এলাকাবাসী অভিহিত করেছেন৷ অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

নতুনবাজারে শ্লিলতাহানির অভিযোগে সিপিএম অঞ্চল সম্পাদককে গণধোলাই
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















