News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুনবাজারে শ্লিলতাহানির অভিযোগে সিপিএম অঞ্চল সম্পাদককে গণধোলাই
Image

নতুনবাজারে শ্লিলতাহানির অভিযোগে সিপিএম অঞ্চল সম্পাদককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷   শ্লিতাহানীর অভিযোগ তুলে সিপিআইএম নতুন বাজার অঞ্চল সম্পাদক স্নেহাশীষ বণিককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল শাসকদলের নেতা কর্মীরা৷ প্রাইভেট টিউশন পড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক নাবালিকাকে শ্লিতাহানী করেছে বলে অভিযোগ৷ ঘটনা মঙ্গলবার সকালে নতুনবাজার থানাধীন খেদারনাল জমাতিয়া পাড়া এলাকায়৷ নাবালিকা মেয়েটির পরিবারের অভিযোগ মূলে পুলিশ খেদারনাল জমাতিয়া  পাড়া এলাকা থেকে অভিযুক্ত স্নেহাশীষ বণিককে আটক করে থানায় নিয়ে আসার পথে খেদারনাল এলাকায় শাসকদলের নেতাকর্মীদের হাতে আক্রান্ত হয় অভিযুক্ত স্নেহাশীষ বনিক৷ আক্রমণকারীদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নতুন বাজার থানায় নিয়ে আসে পুলিশ৷ শাসকদলের নেতাকর্মীদের চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে খেদারনাল এলাকা থেকে পায়ে হাঁটিয়ে নতুন বাজার থানায় নিয়ে আসে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এ ধরনের ঘটনা কে মানিক অবক্ষয়ের অন্যতম নজির বলে এলাকাবাসী অভিহিত করেছেন৷ অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top