ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
ত্রিপুরাকে নেতৃত্ব দেবন শ্রীদাম পাল। ডেপুটি হিসাবে থাকবেন শঙ্কর পাল। তিরুবন্তপুরমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৫ একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায়। ২০ নভেম্বর থেকে তিরুবন্তপুরমে শুরু হচ্ছে আসর। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ। আসরে ২০ নভেম্বর মহারাষ্ট্র, ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম, ২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দুটি প্রস্তুতি ম্যাচ দেখে গঠন করা হয় ত্রিপুরা দল। নির্বাচিত ক্রিকেটারদের মঙ্গলবার দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে কোচ জয়ন্ত দেবনাথের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন টি সি এ সচিব। ঘোষিত দল: শ্রীদাম পাল (অধিনায়ক), শঙ্কর পাল (সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা (উইকেট রক্ষক), পল্লব দাস, সেন্টু সরকার, বাবুল দে, শ্যাম শাকিল গণ,কিষান মুড়াসিং, ঋতুরাজ দেবনাথ, বিক্রম দেবনাথ, স্বরব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, অপূর্ব বিশ্বাস,অর্জুন দেবনাথ, কাজল সূত্রধর, লক্ষ্মণ পাল, শাহরুখ হুসেন এবং অমরেশ দাস। কোচ: জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও: অর্পন কর এবং ট্রেণার: অচিন্ত চক্রবর্তী।

অনূর্ধ্ব-২৫ জাতীয় ক্রিকেটের জন্য রাজ্যদল ঘোষিত : নেতৃত্বে শ্রীদাম
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















