News Flash

Image

ধর্মনগরে আর এস এসের আলোচনাচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷  ডঃ হেড গেওয়ার স্মারক সমিতি সেবা নিকেতনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি হলে অনুষ্ঠিত হয় বৈশ্বিক পরিদৃশ্য, ভারতের স্থিতি ও আমাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্র৷  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দত্তাত্রেয় হোসবোলে (সর কার্যবাহ )রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷উপস্থিত ছিলেন ত্রিপুরা সংঘ চালক , অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা বিমল কান্তি রায়৷ উপস্থিত ছিলেন ডাক্তার হেড গেওয়ার স্মরক সমিতির সেবা নিকেতনের সম্পাদক ডক্টর, অরবিন্দ৷ উপস্থিত ছিলেন উত্তর জেলা সংঘ পরিচালক বিবেকানন্দ ভট্টাচার্য৷ শুরুতে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে আলোচনা সভার শুভারম্ভ করেন প্রধান বক্তা দত্তাত্রেয় হোসবোলে (সর কার্যবাহ) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ বৈশ্বিক পরিদৃশ্য ,ভারতের স্থিতি ও আমাদের ভুমিকা শীর্ষক অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন প্রধান বক্তা৷ তিনি তাঁর আলোচনায় স্বাধীনোত্তর ভারত, স্বাধীনতার পরবর্তী ভারত ,ঔপনিবেশবাদ, সন্ত্রাসবাদ , টেকনোলজি, গ্লোবালাইজেশন, লোক্যালাইজেশন ,নেতাজি সুভাষ চন্দ্র বোস ,স্বামী বিবেকানন্দ ,স্বাধীনতার সময় সাময়িক কালের ভারত এবং বর্তমান ভারত ও ভারত সরকারের অবস্থান , চিন্তাধারা ও ভারতবাসীর চিন্তা শক্তি, ভারতীয় সংসৃকতি ,স্বতন্ত্রতা ,সজাত্যবোধ প্রভৃতি বিষয়ের উপর তিনি তার বক্তব্যে বিস্তারিত আলোকপাত   করেন৷এছাড়াও ভারতের উপর চিনের দূরভিসন্ধিমূলক কার্য কলাপ, শ্রীলঙ্কার বর্তমান অবস্থার কথাও তার বক্তব্যে সান পায়৷ তিনি বলেন ভারত বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে স্বতন্ত্র , ভারতীয় জনগণের চিন্তা শক্তি স্বতন্ত্র চিন্তা শক্তি, ভারতীয় মানুষ নিজের স্বার্থ , নিজের উন্নতির কথা চিন্তা করে না ,ভারতের মানুষ ভারতের  স্বার্থের কথা চিন্তা করে না৷ ভারতবাসী চিন্তা করে সমগ্র বিশ্বের মঙ্গল ,সমগ্র বিশ্বের চিন্তার কথা৷আর এজন্যই বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করে,সকল বিশ্ববাসীর উন্নতির কথা বলে সকলের মন কাড়েন৷ ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেন৷ তাই ভারতীয় সংসৃকতি, চিন্তাশক্তি স্বতন্ত্র চিন্তাশক্তি যা কেবল ভারতীয়দেরই আছে৷ এই স্বতন্ত্র তাকে আরো সুদঢ় করার আহ্বান রাখেন৷

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top