নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ডঃ হেড গেওয়ার স্মারক সমিতি সেবা নিকেতনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি হলে অনুষ্ঠিত হয় বৈশ্বিক পরিদৃশ্য, ভারতের স্থিতি ও আমাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্র৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দত্তাত্রেয় হোসবোলে (সর কার্যবাহ )রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷উপস্থিত ছিলেন ত্রিপুরা সংঘ চালক , অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা বিমল কান্তি রায়৷ উপস্থিত ছিলেন ডাক্তার হেড গেওয়ার স্মরক সমিতির সেবা নিকেতনের সম্পাদক ডক্টর, অরবিন্দ৷ উপস্থিত ছিলেন উত্তর জেলা সংঘ পরিচালক বিবেকানন্দ ভট্টাচার্য৷ শুরুতে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে আলোচনা সভার শুভারম্ভ করেন প্রধান বক্তা দত্তাত্রেয় হোসবোলে (সর কার্যবাহ) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ বৈশ্বিক পরিদৃশ্য ,ভারতের স্থিতি ও আমাদের ভুমিকা শীর্ষক অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন প্রধান বক্তা৷ তিনি তাঁর আলোচনায় স্বাধীনোত্তর ভারত, স্বাধীনতার পরবর্তী ভারত ,ঔপনিবেশবাদ, সন্ত্রাসবাদ , টেকনোলজি, গ্লোবালাইজেশন, লোক্যালাইজেশন ,নেতাজি সুভাষ চন্দ্র বোস ,স্বামী বিবেকানন্দ ,স্বাধীনতার সময় সাময়িক কালের ভারত এবং বর্তমান ভারত ও ভারত সরকারের অবস্থান , চিন্তাধারা ও ভারতবাসীর চিন্তা শক্তি, ভারতীয় সংসৃকতি ,স্বতন্ত্রতা ,সজাত্যবোধ প্রভৃতি বিষয়ের উপর তিনি তার বক্তব্যে বিস্তারিত আলোকপাত করেন৷এছাড়াও ভারতের উপর চিনের দূরভিসন্ধিমূলক কার্য কলাপ, শ্রীলঙ্কার বর্তমান অবস্থার কথাও তার বক্তব্যে সান পায়৷ তিনি বলেন ভারত বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে স্বতন্ত্র , ভারতীয় জনগণের চিন্তা শক্তি স্বতন্ত্র চিন্তা শক্তি, ভারতীয় মানুষ নিজের স্বার্থ , নিজের উন্নতির কথা চিন্তা করে না ,ভারতের মানুষ ভারতের স্বার্থের কথা চিন্তা করে না৷ ভারতবাসী চিন্তা করে সমগ্র বিশ্বের মঙ্গল ,সমগ্র বিশ্বের চিন্তার কথা৷আর এজন্যই বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করে,সকল বিশ্ববাসীর উন্নতির কথা বলে সকলের মন কাড়েন৷ ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেন৷ তাই ভারতীয় সংসৃকতি, চিন্তাশক্তি স্বতন্ত্র চিন্তাশক্তি যা কেবল ভারতীয়দেরই আছে৷ এই স্বতন্ত্র তাকে আরো সুদঢ় করার আহ্বান রাখেন৷

ধর্মনগরে আর এস এসের আলোচনাচক্র অনুষ্ঠিত
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…


















