News Flash

Image

গোলাঘাটিতে সরকারি রড চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷  গোলাঘাটি মিলনায়তন হলের বারান্দা থেকে ২ কুইন্টাল সরকারি রড চুরি হয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷  গোলাঘাটি মিলনায়তন থেকে সরকারি রড চুরির  ঘটনা ঘটেছে৷ রবিবার সকাল দশটায় এমনটাই অভিযোগ করেন এলাকার জনসাধারণ৷ জানা যায় গোলাঘাটি মিলনায়তন হলের বারান্দায় ২ কুইন্টাল সরকারি কাজের জন্য রড রাখা হয়৷ মিলনায়তন হলের দরজার তালা ভেঙে দুই কুইন্টাল রডের মধ্যে এক কুইন্টাল ৮০ কেজি রড চুরি করে নিয়ে যায় চোরের দল৷ রবিবার সকাল দশটায় এমনটাই অভিযোগ জানান এলাকার জনসাধারণ৷ উক্ত ঘটনার প্রশাসনিকভাবে সুষ্ঠু তদন্তেরও দাবি  জানান এলাকাবাসী৷ সরকারি কাজের জন্য নিয়ে আসা গোলাঘাটি মিলনায়তন হলের বারান্দা থেকে এভাবে সরকারি রড চুরি হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ তবে  চুরিকাণ্ডে এলাকারই কিছু বর্তমান শাসক দলের নামধারী যুবকরা জড়িত রয়েছে বলে সুত্রের খবর৷ প্রশাসনিক স্তরে তার তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে৷

Releated Posts

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top