News Flash

  • Home
  • খেলা
  • প্রশান্ত-র জোড়া গোলে জয় ছিনিয়ে নবোদয় সংঘ পয়েন্ট তালিকার শীর্ষে
Image

প্রশান্ত-র জোড়া গোলে জয় ছিনিয়ে নবোদয় সংঘ পয়েন্ট তালিকার শীর্ষে

নবোদয়: ২ (প্রশান্ত-২)
সবুজ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। দুই অর্ধে দুই গোল। প্রশান্তর জোড়া গোল। দুর্দান্ত জয় নবোদয় সংঘের। হারিয়েছে সবুজ সংঘকে। এই জয়ের সুবাদে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে নবোদয় সংঘ। আজ এই জয়ের সৌজন্যে নবোদয় সংঘ পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে এসেছে। ত্রিপুরার স্পোর্টস স্কুলের সঙ্গে সমসংখ্যক সাত পয়েন্ট হলেও গোল ব্যবধানের নিরিখে নবোদয় সংঘ-ই এখন শীর্ষে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক টার্ফ গ্রাউন্ডে টিএফএ আয়োজিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের আসরে চলতি টুর্নামেন্টের ১০ম ম্যাচে নবোদয় সংঘ ২-০ গোলের ব্যবধানে সবুজ সংঘকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। প্রথম ম্যাচে পুলিশ এসি-র সঙ্গে তিন-তিন গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচ প্রথম জয়ের স্বাদ পেয়েছিল কল্যাণ সমিতিকে ৩-১ গোলে হারিয়ে। এরপর আজ, শনিবার পুনরায় জয় পেল সবুজ সংঘকে হারিয়ে। খেলার প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় প্রশান্ত নোয়াতিয়ার গোলে নবোদয় সংঘ ১-০তে লিড নেয়। দ্বিতীয়ার্ধে অর্থাৎ খেলার ৫০ মিনিটের মাথায় প্রশান্ত-ই আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ২-০ করে নেয়। পুরো খেলায় সবুজ সংঘের খেলোয়াড়রা গোল পরিশোধের লক্ষ্যে একাধিকবার আক্রমণ রচনা করলেও কার্যত নবোদয়ের জাল নাড়াতে পারেনি। শেষ পর্যন্ত নবোদয় সংঘ প্রশান্ত-র জোড়া গোলে জয় ছিনিয়ে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ, অসীম বৈদ্য ও সজল গোপ। দিনের খেলা: উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটায় পুলিশ এসি বনাম ত্রিবেণী সংঘ; বেলা আড়াইটায় নাইন বুলেটস বনাম মৌচাক ক্লাব।
*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*
দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:
নবোদয়      ৩    ২    ১    ০    ৮-৪   ৭
স্পো: স্কুল  ৩   ২    ১    ০    ৫-২   ৭
ত্রিবেণী      ২   ২    ০    ০    ১৪-১   ৬
মৌচাক     ৩   ১    ১    ১    ৪-৪   ৪
পুলিশ      ৩   ০    ৩    ০   ৭-৬   ৩
কল্যাণ স:   ২   ০    ০    ২    ১-৪   ০
নাইন বু:    ২   ০    ০    ২  ০-৫  ০
সবুজ        ২   ০    ০    ২    ১-১৩   ০

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top