News Flash

  • Home
  • দেশ
  • বধূকে ফাঁদে ফেলে মোটা টাকা আদায়ের চেষ্টা, ধৃত অভিযুক্ত
Image

বধূকে ফাঁদে ফেলে মোটা টাকা আদায়ের চেষ্টা, ধৃত অভিযুক্ত

কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : বধূর অশ্লীল ছবি তুলে তাঁকে ফাঁদে ফেলে মোটা টাকা আদায়ের চেষ্টার দায়ে গ্রেফতার হল মূল অভিযুক্ত।

গৃহবধূর স্বামীর অভিযোগের ৩৭ দিনের মাথায় জমিরউদ্দিন গাজীকে শুক্রবার গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকার বাসিন্দা ২৫ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে, চলতি বছর মে মাস নাগাদ তার স্ত্রীর সঙ্গে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব হয় এক যুবকের। তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। পরবর্তীতে গৃহবধূ বেশ কিছু গোপন মুহূর্তের ছবি পায় সেই যুবক।

এরপরই ওই গৃহবধূর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতে থাকে ওই অভিযুক্ত। গৃহবধূ পুরো ঘটনা তার স্বামীকে জানালে অভিযুক্ত তার স্বামীর কাছে গৃহবধূর গোপন মুহূর্তের ছবি হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে টাকা দাবি করে। অভিযোগ, ‘যদি তিনি টাকা না দেন তাহলে সেই ছবি পর্ণ সাইটে প্রকাশ করে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত’।

ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে চন্দননগর এলাকার বাসিন্দা জমিরউদ্দিন গাজী এই ভুয়া প্রোফাইল তৈরি করে ফাঁদে ফেলত গৃহবধূদের। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত নাগেরবাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সেই বাড়িতে পুলিশ হানা দিলে সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায়। অবশেষে ৩৭ দিনের মাথায় মূল অভিযুক্ত জমিরউদ্দিন গাজীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এই অভিযুক্তের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top