News Flash

  • Home
  • প্রধান খবর
  • চেন্নাইয়ে ভেঙে পড়ল একশো বছরের পুরানো বহুতল, মৃত্যু দুই পথচারীর
Image

চেন্নাইয়ে ভেঙে পড়ল একশো বছরের পুরানো বহুতল, মৃত্যু দুই পথচারীর

চেন্নাই, ৫ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে প্রায় একশো বছরের পুরানো একটি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সকলেই পথচারী বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে চেন্নাইয়ের এনএসসি বোস রোডের (চেন্নাইয়ের মিনি স্ট্রিট) ওপর অবস্থিত একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইট-কংক্রিটের নীচে চাপা পড়ে যান ৪ জন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ও ৩ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আরও একজনের মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে তিনি হলেন শঙ্কর। দমকল জানিয়েছেন, শুক্রবার রাতে চেন্নাই শহরের এনএসসি বোস রোডে ১০০ বছরের পুরনো একটি ভবনের একটি অংশ ধসে পড়ে পথচারীদের ওপর। কয়েকদিনের বৃষ্টির কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top