News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতি অধ্যষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতিসম্পদায়ের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

জনজাতি অধ্যষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতিসম্পদায়ের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজ্যের প্রান্তিক জনপদগুলির উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ডম্বরনগর ব্লককে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ তাছাড়াও জনজাতি অধ্যষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতি সম্পদায়ের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে৷ আজ ডম্বরনগর ব্লকের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৮টি জেলার মধ্যে ধলাই জেলা অ্যাসপিরেশনাল জেলা৷ তাই এই জেলার উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ রাজ্যের ৪টি অ্যাসপিরেশনাল ব্লকের মধ্যে সবক’টি ধলাই জেলায় রয়েছে৷ এগুলি হলো ছামনু, গঙ্গানগর, ডম্বরনগর ও রইস্যাবাড়ি ব্লক৷ এই অ্যাসপিরেশনাল ব্লকগুলির উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে৷
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পতি তার মন কি বাত অনুষ্ঠানে অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের বায়োভিলেজ সম্বাজয় পাড়ার কথা উল্লেখ করেছেন৷ এই অ’লের বিকাশ সমগ্র দেশের কাছে আজ পৌঁছে গেছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, ডম্বরনগর ব্লক পর্যটনের ক্ষেত্রেও একটি আকর্ষণীয় জায়গা৷ ডম্বর জলাশয় ও নারিকেলকু’ রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে৷ এতে এই অ’লের রোজগারের সুুযোগও তৈরি হবে৷ তিনি বলেন, গণ্ডাতুইসা মহকুমা আগামীদিনে হয়ে উঠবে একটি আধুনিক মহকুমা৷
অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, গণ্ডাতুইসা-রইস্যাবাড়ি সড়কের কাজ আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে৷ গণ্ডাতুইসা মহকুমায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে টাউনহল ও মহকুমা হাসপাতাল৷ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন কার্যালয় ভবনও ইতিমধ্যে নির্মিত হয়েছে৷ উল্লেখ্য, ডম্বরনগর ব্লকের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ৫৪৭ টাকা৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জসওয়াল, ওটিপিসির ম্যানেজিং ডিরেক্টর সুুনীল চন্দ্র নামুদ্রিপাদ প্রমুখ৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ওটিপিসির ত্রিপুরা প্রজেক্টের অ্যাম্বলেন্স পরিষেবারও সূচনা করেন৷ তাছাড়াও অনুষ্ঠানে প্রতি ঘরে সুুশাসন অভিযানে ৩টি স্বসহায়ক দলকে ক্রেডিট লিংকে চেক প্রদান করা হয়৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top