ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। উদয়পুর সুইমিং পুলে এখন সাজো সাজো রব। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। শেষ তুলির টানটুকুও উদ্যোক্তারা ২৪ ঘন্টা আগে সেরে নিতে চাইছেন। উদয়পুরে বিমল সিনহা স্মৃতি সুইমিং পুলে আগামী পাঁচ নভেম্বর, শনিবার থেকে রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী আসরের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ৬ নভেম্বর। রাজ্যভিত্তিক এই আসরকে সামনে রেখে গোমতী জেলার ক্রীড়া দপ্তরে বুধবার এক সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পুরসভার চেয়ারম্যান শীতল মজুমদার, সংগঠনিক সম্পাদক দীপনারায়ন কর প্রমূখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সারা রাজ্য থেকে বিশেষ করে আটটি জেলা ও দুটি ইউনিট তথা ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ ইউনিট থেকে মোট ১৩০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে আসবে বলে জানানো হয়েছে। রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করবেন রাজ্যের কৃষি ও পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়া, কারা ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। ৩০ তম রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

উদয়পুরে রাজভিত্তিক সাঁতার শুরু শনিবার থেকে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















