News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে সরকারি অনুষ্ঠানে পরস্পরের ঢালাও প্রশংসা মোদী-গেহলটের
Image

রাজস্থানে সরকারি অনুষ্ঠানে পরস্পরের ঢালাও প্রশংসা মোদী-গেহলটের

জয়পুর, ১ নভেম্বর (হি.স.): রাজস্থানে সরকারি অনুষ্ঠানে একে অপরের ঢালাও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবার রাজ্যের বাঁশওয়াড়ার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই অনুষ্ঠানেই গেহলটের ঢালাও প্রশংসা করলেন মোদী। পাল্টা প্রধানমন্ত্রী মোদীকেও প্রশংসায় ভরিয়ে দিলেন গেহলট।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গেহলটজী এবং আমি প্রায় একই সময়ে দুজনে মুখ্যমন্ত্রী ছিলাম। একসঙ্গে কাজ করেছি। দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে অশোক গেহলট খুবই সিনিয়র।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আদিবাসী সম্প্রদায়ের সংগ্রাম ও আত্মত্যাগ স্বাধীনতার পর লেখা ইতিহাসে সঠিক স্থান পায়নি। কয়েক দশকের পুরনো সেই ভুল আজ শুধরে নিচ্ছে দেশ। আদিবাসী সম্প্রদায় ছাড়া ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যত সম্পূর্ণ নয়।”

অশোক গেহলট বলেন, “প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, তখন দারুণ সম্মান পেয়ে থাকেন। কারণ, তিনি গান্ধীর দেশের প্রধানমন্ত্রী। এখানে গণতন্ত্র অনেক গভীর ভাবে লিখিত রয়েছে। গোটা বিশ্ব তা বুঝতে পেরেই আমাদের প্রধানমন্ত্রীকে ভালো করে অর্ভ্যথনা জানাচ্ছে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top