News Flash

  • Home
  • দিনের খবর
  • হিজাব বিরোধী আন্দোলনে সমর্থনে ইরানে পিটিয়ে খুনের অভিযোগ নামী সেফ মেহরশাদ শাহিদিকে
Image

হিজাব বিরোধী আন্দোলনে সমর্থনে ইরানে পিটিয়ে খুনের অভিযোগ নামী সেফ মেহরশাদ শাহিদিকে

তেহরান, ১ নভেম্বর (হি.স.): ইরানে এখনও প্রবলভাবে বেড়ে চলছে হিজাব বিরোধী আন্দোলন। আর এবার হিজাব বিরোধী বিদ্রোহকে সমর্থন করায় প্রাণ দিতে হল ইরানের অন্যতম জনপ্রিয় শেফ মেহরশাদ শাহিদিকে । প্রসঙ্গত, ইরানে এই হিজাব বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় ২২ বছরের তরুণী মাহাসা আমিনীর মৃত্যুর পর থেকে।

মাহাসা আমিনী হিজাব না পড়ায় তাঁকে ইরানের নীতি পুলিশের হাতে গ্রেফতার হতে হয় এবং তারপর পুলিশি অত্যাচারের জেরে তাঁর প্রাণ যায়। আর তারপর থেকেই ইরানে জ্বলছে প্রতিবাদের আগুন। মহিলারা হিজাব জ্বালিয়ে দিচ্ছেন, চুল কেটে ফেলছেন। এই পরিস্থিতিতে হিজাব বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন মেহরশাদ শাহিদি। আর সেই অপরাধেই তাঁকে প্রাণ দিতে হল ইরানের রেভেলিউশনারি গার্ড ফোর্সের হাতে। শোনা যাচ্ছে, মেহরশাদ শাহিদিকে পিটিয়ে খুন করা হয়েছে।

শাহিদির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের ছেলে হৃদরোগে মারা গিয়েছে বলার জন্য প্রশাসনের তরফ থেকে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে শাহিদিকে পিটিয়ে মারা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা খারিজ করে ইরানের প্রধান বিচারপতি জানিয়েছেন, শাহিদির দেহে বা মাথায় কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। মনে করা হচ্ছে, ইরানের জনপ্রিয় ব্যক্তিত্ব মেহরশাদ শাহিদির মৃত্যু নতুন করে সেখানে অশান্তি বাড়াতে পারে।

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top