News Flash

  • Home
  • দিনের খবর
  • খঞ্চি স্পোর্টস এন্ড সোশ্যাল সার্ভিসে ১৫ তম বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী
Image

খঞ্চি স্পোর্টস এন্ড সোশ্যাল সার্ভিসে ১৫ তম বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর, ১ নভেম্বর (হি. স.) : খঞ্চি স্পোর্টস এন্ড সোশ্যাল সার্ভিস সারা বছর সমাজসেবা মূলক কাজ করে থাকেন। তারা বছরে একবার নয় দুই থেকে তিনবার রক্তদান শিবির করেন পুজো অনুষ্ঠানের মধ্যে রয়েছে রক্তদান শিবির রয়েছে বিনা ব্যয় চিকিৎসা, সঙ্গে ঔষধ প্রদান, চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ, এবং দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান। সেই সঙ্গে সারা বছর ধরে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন

খঞ্চি ক্লাব দীর্ঘদিনের পুরানো ক্লাব । ১৫ বছর হল এই জগদ্ধাত্রী পূজা ব্রতি হয়েছেন পুজোতে থাকবে বড় বড় শিল্পী সমন্বয় বিচিত্রা অনুষ্ঠান সঙ্গে মেলা। উদ্বোধন অনুষ্ঠানে থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভার নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ণাঢ্য শোভাযাত্রা নদীয়ার কীর্তনীয়ারকে নিয়ে। সঙ্গে আলোর রোশনাই ভরে উঠবে খঞ্চি স্পোর্টস এন কালচার এর মাঠ।
ক্লাব সম্পাদক রাজ কুমার দাস জানান এই ১৫ বছর আমরা জগদ্ধাত্রী পূজা করছি। এবারে আমাদের নানা সামাজিক কাজকর্মের সঙ্গে থাকবে বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, থাকবে রক্তদান শিবির, এছাড়া ও সারা বছর আমরা ফুটবল টুর্নামেন্ট, মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা, লকডাউনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, লাইব্রেরী এবং জল দান সারা বছর। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুইলা তৈরি এই পূজা মন্ডপ রাজস্থানের ঘরনায় এক লোকসংস্কৃতির মঞ্চ। মন্দিরের আদলে একটি থিম টি সুসজ্জিত করা হয়েছে । মানুষ যাতে দেখে মনোরঞ্জন করতে পারেন সেভাবে এই থিমটি করা হয়েছে।সঙ্গে থাকবেন বিশিষ্ট চিত্র অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী (বুম্বা)।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top