News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়োগের দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও এসটিজিটি চাকরী প্রত্যাশীদের

নিয়োগের দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও এসটিজিটি চাকরী প্রত্যাশীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন  করেন এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা৷ ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ও একত্রে নিয়োগ করা হচ্ছে না কেন তা নিয়ে দাবি জানান চাকুরী প্রত্যাশীরা৷ এই দাবী নিয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ প্রসঙ্গত, বিগত অক্টোবর মাসে  এসটিজিটি উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা শিক্ষা মন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলে তাদের আশ্বাস দিয়েছিলেন অথ মন্ত্রীর নিকট তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হবে৷ কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে পরবতী সময়ে তারা অথমন্ত্রীর দারস্ত হলে অথমন্ত্রী তাদের একত্রে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকুরি খবর না পেয়ে  ফের শিক্ষা মন্ত্রীর দারস্ত হয়৷  পুনরায় পরীক্ষা দিয়ে পদ সংখ্যা বাড়ানোর মাধ্যমে  একত্রে নিয়োগ করা হবে বলে শিক্ষা মন্ত্রী তাদের জানান৷তারা জানান , আরটিআই তথ্য অনুযায়ী এসটিজিটি ৫৩০৪টি শূন্যপদ থাকা সত্ত্বেও মাত্র ২৩০জন শিক্ষক নিয়োগ করবেন বলে জানিয়েছেন৷তারই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী প্রত্যাশরীা৷শেষ পযন্ত বিক্ষোভকারীদের  পুলিশের জোর জবরদস্তি থানায় নিয়ে যান৷

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top