News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানী আগরতলায় ম্যাক্স গাড়ি চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার
Image

রাজধানী আগরতলায় ম্যাক্স গাড়ি চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার

রাজধানী আগরতলায় ম্যাক্স গাড়ি চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷  চুরি হওয়া ম্যাক্স গাড়ি কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল অরুন্ধতী নগর থানার পুলিশ৷ রাজধানী আগরতলা শহরের ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে গতকাল রাতে এই ম্যাক্স গাড়িটি চুরি হয়েছিল৷
রাজধানীর আগরতলা শহরের অরুন্ধতিনগর থানা এলাকার  ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে গতকাল রাতে কোন এক সময়ে একটি ম্যাচ গাড়ি চুরি করে নিয়ে যায় চোরেরা৷ গাড়ির মালিক আজ সকালে ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে অরুন্ধতীনগর থানায় গিয়ে এ ব্যাপারে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন৷ গাড়ির মালিকের নাম ক্ষিতীশ দাস৷ তিনি জানান অন্যান্য দিনের মতোই গাড়িটি তার গাড়ির চালাকের বাড়িতেই ছিল৷ কখন চোরেরা এই গাড়িটি চালকের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ তবে গাড়ি চুরির ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই অরুন্ধতীনগর থানার পুলিশ অভিযানে নামে৷ কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ বোধজং নগর  থানার লাড্ডু চৌমুহনীর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে৷ সেখানে গাড়িটি পার্কিং করা অবস্থায় ছিল৷ এ ব্যাপারে বোধজং নগর থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷  এদিকে অরুন্ধতীনগর থানার পুলিশ জানিয়েছে স্মার্ট সিটির ক্যামেরাগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়িটিকে বা কারা কখন কিভাবে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে৷ শীঘ্রই এ ব্যাপারে পুলিশ যাবতীয় তথ্য পাবে বলে দৃঢ় প্রত্যয় করেছে৷
রাজধানীর আগরতলা শহর এলাকা থেকে গাড়ি চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷ শহর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অনেকে প্রশ্ণ তুলেছেন৷ শহর ও শহরতলী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহর তুলেসহ রাজ্যের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই এর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে জনমনে নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷

Releated Posts

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top