News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার মহারানীতে বন্য হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি বাড়ি ঘর ও ফসলের
Image

তেলিয়ামুড়ার মহারানীতে বন্য হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি বাড়ি ঘর ও ফসলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ আবারো বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হলো এক কৃষক পরিবার৷ ঘটনা তেলিয়ামুরা লক্ষিপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীর কপালীটিলা এলাকায়৷  বন্য  হাতি র তাণ্ডব কিছুতে থামাতে পারছে না বন কর্মীরা৷ সোমবার রাতে বন্যদাতাল হাতি তান্ডব চালায় লক্সমিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মহারানীপুরের কপালিটিলা এলাকায়৷ এতে ক্ষতিগ্রস্ত হয় মনোরঞ্জন মজুমদার নামে এক কৃষক৷ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বন্যহাতি কপালিটিলা গ্রামে আসে৷ বন্যহাতি গ্রামে প্রবেশ করে মনোঞ্জর মজুমদারের বাড়িতে ছুটে যায়৷ওই সময় মনোরঞ্জন মজুমদার বাড়িতে ছিলেন না৷ বাড়ি লোকজনের চিৎকার চেঁচামেচিতে মনোরঞ্জন মজুমদার সহ গ্রামের অন্যান্য মানুষজনরা ছুটে আসে মনোরঞ্জন মজুমদারের বাড়িতে৷ এদিকে বন্য হাতি মনোরঞ্জন মজুমদারের কয়েকটি কলাগাছ সহ একটি  ঘর ভাঙচুর করে৷ এদিকে বন্যহাতি ভাঙচুর চালিয়ে জঙ্গলমুখী হওয়ার সময় তেলিয়ামুড়ার বন কর্মী এবং ভলেন্টিয়ার টিমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয় খবর পেয়ে৷ বনকর্মীরা বন্য হাতি প্রত্যক্ষ ও করে জঙ্গলে চলে যাচ্ছে৷ অন্যদিকে মনোরঞ্জন মজুমদার খবর পায় বনকর্মীরা এসেছে৷ তিনি বনকর্মীদের বন্য হাতির দ্বারা তাণ্ডব লীলার খবর জানান এবং ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করার জন্য৷ কিন্তু কোন বন কর্মীরা ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করার জন্য যেতে অনীহা প্রকাশ করে৷ ওই সময় উপস্থিত জনতার চাপে পড়ে বনকর্মীরা মনোরঞ্জন মজুমদারের বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করেন৷ এদিকে ক্ষতিগ্রস্ত মনোরঞ্জন মজুমদার অভিযোগ করে জানান,, বন্য হাতির দ্বারা নিত্যদিন রাতে তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত হলেও বনদপ্তর থেকে কোন সাহায্য সহায়তা পাওয়া যায় না ৷ যদিও এ কপালিটিলা গ্রামটি কৃষি প্রধান এলাকা হিসেবে বিবেচিত৷ কিন্তু ওই গ্রামের কৃষকরা বর্তমানে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তের শিকার৷ আর এটা মূলত বন কর্মীদেরও অজানার কথা নয়৷

Releated Posts

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top