News Flash

  • Home
  • দেশ
  • দার্জিলিঙয়ে খাদে গাড়ি পড়ে মৃত অন্তত ৩, আহত আরও ৫ জন
Image

দার্জিলিঙয়ে খাদে গাড়ি পড়ে মৃত অন্তত ৩, আহত আরও ৫ জন

দার্জিলিং, ৩১ অক্টোবর (হি.স.): দার্জিলিঙয়ের পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল তিনজনের। সোমবার বিকেল ৩টা ৪০ নাগাদ সিপাইধুরার কাছে লোয়ার চৈতয়পানির এই দুর্ঘটনায় গুরুতর জখম আরও পাঁচজন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আট জন যাত্রী নিয়ে ছোটগাড়িটি শিলিগুড়ি থেকে পাচিয়াং সোনাদার দিকে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নীচে খাদে পড়ে যায়। আটজন যাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কার্শিয়াংয়ের এসডিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top