News Flash

  • Home
  • দেশ
  • রাজগঞ্জে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম চালক
Image

রাজগঞ্জে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম চালক

রাজগঞ্জ,৩১ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির ওদলাবাড়ি-ক্রান্তি মোড় রাজ্যে সড়কের ধনতলা বাজার সংলগ্ন পলাশ মোড়ে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে, এদিন সকালে ময়নাগুড়ি থেকে একটি ডাম্পার ওদলাবাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে, ওদলাবাড়ি থেকে অন্য একটি ডাম্পার দ্রুত গতিতে আসছিল। পলাশ মোড়ে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ডাম্পারগুদুটির সামনের অংশ।গাড়ির ভিতরেই আটকে পড়েন গাড়ির চালক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি থেকে দমকল কর্মীরা। গ্যাসকাটার দিয়ে ডাম্পারটির কিছুটা অংশ কেটে বের করা হয় চালককে। তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।গাড়ি দুটিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এসইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নতুন প্রস্তাবে বিরোধীদের সমর্থন, বিজেপির দাবি ‘পরাজিত হবে’

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবিতে সংসদে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top