News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে সেতু দুর্ঘটনায় পরিবারের ১২ সদস্যকে হারিয়েছেন রাজকোটের বিজেপি সাংসদ
Image

গুজরাটে সেতু দুর্ঘটনায় পরিবারের ১২ সদস্যকে হারিয়েছেন রাজকোটের বিজেপি সাংসদ

মোরবি, ৩১ অক্টোবর (হি.স.) : গুজরাটের মোরবির মচ্ছু নদীতে সেতু বিপর্যয়ে পরিবারের ১২জন সদস্যকে হারিয়েছেন রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যানজি কুন্দরিয়া। তিনি জানিয়েছেন নিহতদের মধ্যে তাঁর বোনের পরিবারের ১২ জন সদস্য রয়েছেন। মৃতদের মধ্যে ৫ শিশু । ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও বিজেপি সাংসদ আস্বস্ত করেন, প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে। নিহতদের পরিবার ও আহতদের সবরকম সাহায্য করা হবে।

কুন্দরিয়া দাবি করেন, তাঁর পরিবারের ১২ জনের মৃত্যু হয়েছে মরবির ভয়ংকর ঘটনায়। বিজেপি সাংসদ বলেন, “আমি পরিবারের ১২ জনকে হারিয়েছি দুর্ঘটনায়। এর মধ্যে ৫ শিশু। যাদের হারিয়েছে, তারা আমার বোনের পরিবারের সদস্য।” এইসঙ্গে তিনি বলেন, তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তিনি বলেন, এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন লাগাতার উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি মৃতদেহ উদ্ধারে রাত নৌকোর ব্যবহারে নদীতে অপরেশন চলছে।

রবিবার সন্ধেবেলা ব্রিজ ভেঙে পড়ার পরেই উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই কাজে যোগ দেয় ভারতীয় সেনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “প্রায় ২০০ জন ব্যক্তি উদ্ধারকাজে শামিল হয়েছেন। এখনও নদীতে নেমে খোঁজাখুঁজি চলছে। গোটা ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।”

মোরবিতে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ড্রোন উড়িয়ে মৃতদেহ খোঁজার চেষ্টা করা হচ্ছে। ব্রিজের দেখাশোনার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে গণহত্যার চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ। ইতিমধ্যেই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার ৯ জনকে আটক করা হয়েছে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top