News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনালী চক্রবর্তীর প্রয়াণ অভিনয় জগতের জন্য এক বড় ক্ষতি : মুখ্যমন্ত্রী
Image

সোনালী চক্রবর্তীর প্রয়াণ অভিনয় জগতের জন্য এক বড় ক্ষতি : মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): অভিনেত্রী সোনালী চক্রবর্তীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায় জানানো হয়েছে, “বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রসঙ্গত, দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী। সোমবার ভোর ৪টেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালি। সেই পুরনো অসুস্থতাই মাথাচাড়া দিয়ে উঠতে এ বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

Releated Posts

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top