News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ইন্ডোর কাবাডি সম্পন্ন সেরা উত্তর ও সিপাহীজলা
Image

রাজ্য ইন্ডোর কাবাডি সম্পন্ন সেরা উত্তর ও সিপাহীজলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। রাজ্য সেরা হলো উত্তর এবং সিপাহীজলা জেলা। প্রথম বর্ষ রাজ্য জুনিয়র ইন্ডোর কাবাডি প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য আসর রবিবার শেষ হয় এন এস আর সি সি-‌র কাবাডি হলঘরে। মনোরম পরিবেশের মধ্যে এবারের আসর অনুষ্ঠিত হলো। আসরে বালকদের সেমিফাইনালে পশ্চিম জেলা ‘‌এ’ ৩৫-‌৩২ পয়েন্টে ‌পশ্চিম জেলা ‘‌বি’ দলকে এবং উত্তর জেলা ৪৩-‌৩৩ পয়েন্টে গোমতি জেলাকে পরাজিত করে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করে। ফাইনালে উত্তর জেলা পরাজিত করে পশ্চিম জেলা ‘‌এ’কে। ওই বিভাগে তৃতীয় স্থান দখল করে গোমতি জেলা। বালিকাদের সেমিফাইনালে পশ্চিম জেলা ‘‌বি’ ৪৪-‌২১ পয়েন্টে ঊণকোটি জেলাকে এবং সিপাহীজলা জেলা ৫১-‌১৬ পয়েন্টে গোমতি জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনালে সিপাহীজলা জেলা ৪৭-‌৩৪ পয়েন্টে পশ্চিম জেলা ‘‌বি’কে পরাজিত করে রাজ্য সেরা হয়। তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ঊণকোটি জেলা ৫১-‌৩২ পয়েন্টে গোমতি জেলাকে পরাজিত করে। ফাইনাল শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী এবং পদ্মশ্রী দীপা কর্মকার। এবারের আয়োজন নিয়ে খুশি বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়রাও। আগামীদিনেও এমন আসর করার জন্য উদ্যোক্তাদের কাচে অনুরোধ করেছেন অংশ নেওয়া খেলোয়াড়রা। আসর সুষ্ঠভাবে সম্পন্ম হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির সচিব তনয় দাস।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top