News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী
Image

দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷  প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশবাসীর সঙ্গে বাক্যলাপের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে বার্তা দেন মন কি বাতের মাধ্যমে৷ অক্টোবর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত দলীয় নেতৃত্ব ও কার্যকরতাদের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এদিন ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের অন্তর্গত ৩৫ নাম্বার বুথে সকলের সঙ্গে মন কি বাত শোনেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন৷ এবারের মন কি বাতে বড় প্রাপ্তি প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রসঙ্গ তুলে ধরেছেন৷ বায়ো ভিলেজের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ দীর্ঘ দিন ধরে রাজ্য সরকার এই প্রকল্পের উপর কাজ করছে৷ একে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান৷  সূর্য দেবতা প্রণাম করে বলেন, সাধারণ মানুষের ওপর সূর্য দেবতার কৃপা অসীম৷ সৌর শক্তিকে ব্যবহার করে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমেই সৌর বিদ্যুৎ মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠছে৷ আগে বিহার ও পার্শবর্তী দু-একটি রাজ্যের মধ্যেই ছটপুজো সীমাবদ্ধ থাকত৷ এখন সারা দেশের বিভিন্ন প্রান্তে ছটপুজো হয়৷ ছটপুজোর অর্থ হল সূর্য দেবতার পুজো৷ সৌর শক্তির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ শোলার পাম্পের প্রসঙ্গও তুলে ধরেছেন৷ বেনিফিসেয়ায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন৷ বিদ্যুৎ একটা বড় সমস্যা৷ দুর্গম এলাকা গুলিতে সৌর শক্তির ব্যবহার বাড়ানো গেলে আর্থিক দিক থেকে লাভবান হবেন বলেও জানান প্রধানমন্ত্রী৷ এগুলিকে কাজে লাগাতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের দিকটিও তুলে ধরেছেন৷ এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ আই আই টি গুলি এক প্ল্যাটফর্মে এসেছে৷ মন কি বাতের মধ্য দিয়ে সমগ্র দেশকে চেনা যায় বলে জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top