News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক্তারের চেম্বারে চুরি, গ্রেপ্তার এক যুবক
Image

ডাক্তারের চেম্বারে চুরি, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷  রাজধানী আগরতলা শহরের চিকিৎসক ডাক্তার মৃদুল দাসের চেম্বারে চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ৷
সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান ২৩ অক্টোবর রাতে ডাক্তার মৃদুল দাসের চেম্বার থেকে বেশকিছু বিদ্যুতিন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল৷ ২৪ অক্টোবর ডাক্তার মৃদুল দাস থানায় মামলা দায়ের করেন৷ থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে৷ পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দিপ ভট্টাচার্য নামে এক চোরকে আটক করে৷ ধৃত চোরের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে৷ তিনি আরও জানান ধৃত দিপ ভট্টাচার্যর সাথে আরও বেশ কয়েকজন এই চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দিপ ভট্টাচার্য বেশ কয়েকজনের নাম জানিয়েছে৷ ধৃত দিপ ভট্টাচার্যকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হবে৷ পাশাপাশি এই চুরির ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে৷ একই সাথে চুরি যাওয়া বাকি সামগ্রী গুলি উদ্ধারের চেষ্টা চলছে৷

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top