News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র
Image

বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাগুলি ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নিগমের মেয়র ইন কাউন্সিল প্রদীপ চন্দ সহ অন্যান্যরা৷
সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে নিগমের মেয়র দীপক মজুমদার কথা বলেন এলাকার সাধারণ মানুষের সাথে৷ তাদের সুবিধা অসুবিধা গুলির বিষয়ে অবগত হন৷ পরে এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান নিগমের ১০ নং ওয়ার্ডে একটি রাস্তা রয়েছে, দীর্ঘ দিন ধরে রাস্তাটির কোন কাজ হয়নি৷ ফলে এলাকাবাসীদের সমস্যা হচ্ছিল এই বিষয়ে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলার অবগত করেছেন৷ এইদিন এলাকার লোকজন সহ নিগমের আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে৷ এই রাস্তাটি সংস্কারের কাজ দুই এক দিনের মধ্যে শুরু করা হবে৷ আগামি এক মাসের মধ্যে ১০ নং ওয়ার্ড এলাকার সমস্যা গুলি সমাধান করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷
আগরতলা পুর নিগমের কুমারীটিলা এলাকার পুকুরের চারপাস সরজমিনে পরিদর্শন করলেন নিগমের মেয়র দিপক মজুমদার৷ সাথে ছিলেন নিগমের কমিশনার, মেয়র ইন কাউন্সিল প্রদীপ চন্দ, ত্রিপুরা প্লেনিং কমিশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার অশোক সিনহা সহ অন্যান্যরা৷
একটা সময় এলাকাবাসিদের দাবি মেনে কুমারিটিলা পুকুর সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়৷ পুকুরের চারপাসে লাগানো হয় বেশকিছু গাছ৷ কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার ফলে পুকুরের চার পাশের গাছের ডালা কাটার উদ্যোগ গ্রহণ করা হয়৷ কিন্তু তাতে সমস্যা দেখা দেয়৷ তাই এইদিন পুকুরের চারপাস ঘুরে দেখা হয়েছে বলে জানান নিগমের মেয়র দিপক মজুমদার৷ তিনি আরও জানান পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছের প্রয়োজন রয়েছে৷ পাশাপাশি তিনি বলেন সরকার সকল ধরনের ব্যবস্থা করবে৷ সরকারি ব্যবস্থাপনাকে সফল রূপ দিতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন৷ তাই তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ পুকুরের চারপাসে লাইট লাগানোর পর চুরি হয়ে যায়৷ সেখানে নেশার ঠেক বসে৷ তাই আরক্ষা দপ্তরের সাথে আলোচনা করা হবে৷ কুমারিটিলা পুকুরকে সাজিয়ে তোলা হবে এবং ব্যবহারের যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top