News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিরোধীতায় কৈলাসহরে মহিলা মোর্চার মিছিল
Image

মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিরোধীতায় কৈলাসহরে মহিলা মোর্চার মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ চলতি মাসের ১৭ শে অক্টোবর ফটিকরায় থানার অধীনে কাঞ্চনবাড়ি বাজার এলাকায় এক নাবালিকা কন্যাকে কিছু অভিযুক্তরা তুলে নিয়ে গিয়ে কুমারঘাট নেতাজি চৌমুহনী এলাকায় একটি বিল্ডিংয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে৷ এরই পরিপ্রেক্ষিতে কিছু চক্রান্তকারীরা মন্ত্রী ভগবান দাসের পুত্রের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে সারা রাজ্যের সাথে শনিবার ৫৩ কৈলাসহর বিজেপি মন্ডলের মহিলা মোর্চা এবং ৫২ চন্ডিপুর বিজেপি  মণ্ডলের মহিলা মোর্চার যৌথ উদ্যোগে কৈলাশহর রাজপথ কাঁপিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ এই বিক্ষোভ মিছিলটি কৈলাশহর বিজেপি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পুরপরিষদের সামনে এক পথ সভায় মিলিত হয়৷ এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত৷  উপস্থিত ছিলেন কৈলাশহর মন্ডলের সহ-সভাপতি প্রশান্ত দে, কৈলাসহর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র , চন্ডিপুর মন্ডলের মণ্ডল সভাপতি শ্যামকুমার সিনহা এবং কৈলাসহর বিজেপি মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মুক্তা পাল৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top