News Flash

  • Home
  • দেশ
  • পরিবেশ সুরক্ষা আদিবাসীদের কাছ থেকে শেখা যায়: প্রধানমন্ত্রী মোদী
Image

পরিবেশ সুরক্ষা আদিবাসীদের কাছ থেকে শেখা যায়: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : আদিবাসীদের কাছ থেকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে শেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সংস্কৃতিকে বাঁচানো প্রয়োজন।

রবিবার অল ইন্ডিয়া রেডিওতে তার মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৯৪ তম সংস্করণে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, দেশ ১৫ নভেম্বর উপজাতি গর্ব দিবস উদযাপন করবে। বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে আদিবাসী ঐতিহ্য এবং গর্ব উদযাপনের জন্য এটি গত বছর শুরু হয়েছিল। বিরসা মুন্ডা তাঁর স্বল্প জীবনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। ভারতের স্বাধীনতা ও উপজাতীয় সংস্কৃতি রক্ষায় তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিরসা মুন্ডা সবসময় জোর দিয়েছিলেন যে ,আমাদের উপজাতীয় সংস্কৃতি ভুলে যাওয়া উচিত নয়, এটি থেকে এক বিন্দুও দূরে সরে যাওয়া উচিত নয়। আজও আমরা দেশের আদিবাসী সমাজ থেকে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। প্রধানমন্ত্রী যুবকদের রাঁচির বিরসা মুন্ডা মিউজিয়াম দেখার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top