News Flash

  • Home
  • দেশ
  • ছট উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী
Image

ছট উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): রবিবার সূর্য দেবতা এবং প্রকৃতির পূজায় নিবেদিত ছট মহাপর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন এক টুইট বার্তায় মোদী বলেন, “সমস্ত দেশবাসীকে সূর্য দেবতা এবং প্রকৃতির আরাধনায় নিবেদিত ছট উৎসবের শুভেচ্ছা। সকলের জীবন সর্বদা ভগবান সূর্য দেবতার আভা ও ছঠি মায়ের আশীর্বাদে আলোকিত হোক, এটাই কামনা।”
উল্লেখ্য, ছট উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে শুরু হয়ে সপ্তমী পর্যন্ত চলে। প্রথম দিন, চতুর্থী তিথি পালিত হয়। পঞ্চমীর দ্বিতীয় দিনে খরনা ব্রত পালন করা হয়। এই দিনে যারা সন্ধ্যায় উপবাস করেন তারা খির ও গুড় ছাড়াও ফল খান। এরপর আগামী ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস রাখা হয়। পূজায় ছট দেবী প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। এরপর ষষ্ঠীতে নদী বা জলাশয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় এই মহা উৎসব।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top