ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ নভেম্বর। পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই ৩০-তম রাজ্য ভিত্তিক সাঁতার আসর উদয়পুরস্থিত বিমল সিনহা স্মৃতি সুইমিং পুলেই অনুষ্ঠিত হবে। যদিও অনিবার্য কারণে বিশেষ করে স্কুলগুলোতে পরীক্ষা থাকায় রাজ্যভিত্তিক সাঁতার আজ এবং আগামীকালের পরিবর্তে ৫ দিন পিছিয়ে আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য আসরে আটটি জেলা দল সঙ্গে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ ইউনিটও অংশ নেওয়ার কথা রয়েছে। ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের সচিব মৃনাল কান্তি দাস এ খবর জানিয়ে আর উল্লেখ করেন, কোভিড পরিস্থিতির কারণে গত বছর রাজ্য সাঁতার হয়নি। ২০২০ সালের পর ফের রাজ্য ভিত্তিক সাঁতার হতে যাচ্ছে। সকলকে আসরে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

রাজ্যভিত্তিক সাঁতার পিছিয়ে ৫-৬ নভেম্বর
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















