নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ গত ২৬ অক্টোবর ইচা বাজারস্থিত রেল লাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় গোপাল নম নামে এক ব্যক্তি৷ আহত গোপাল নমর বাড়ি ইচা বাজার শ্রী পল্লী এলাকায়৷ গোপাল নমর বাবা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়ে ছিলেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় গোপাল নমকে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়৷ তারপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তবে অভিযোগ ওঠে গত বুধবার রাতে ইচা বাজার এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোপাল নমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত নামে দুই যুবক৷ অভিজিৎ দেবের নিকট ৩০০ টাকা পাওনা ছিল গোপাল নম৷ অভিজিৎ-এর নিকট পাওনা টাকা চাওয়ার পর অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত তাকে ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করে বলে অভিযোগ৷ আহত গোপাল নম-র পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই যুবককের বিরুদ্ধে এডি নগর থানায় মামলা দায়ের করা হয়৷ এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সোচ্চার হয় এলাকার একদল যুবক৷ তাদের বক্তব্য এই ঘটনায় অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত মিথ্যা ফাঁসানো হয়েছে৷ গোপাল নম ঘটনার দিন রাতে নেশা গ্রস্থ অবস্থায় ছিল৷ মালগাড়ির ধাক্কায় আহত হয়৷ পুরো ঘটনার সুষ্ঠ তদন্ত করার দাবি জানান তারা৷ সেদিকে রেল গেইটের দায়িত্বে থাকা রেল কর্মীর বক্তব্যে বিষয়টি স্পষ্ট বলেও দাবি করেন তারা৷

ছুরিকাহত নয় রেলের ধক্কায় আহত হয় গোপাল নমঃ
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















