News Flash

  • Home
  • দিনের খবর
  • একধাক্কায় অনেকটাই পারদ-পতন তিলোত্তমায়, আপাতত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে দুই বঙ্গ
Image

একধাক্কায় অনেকটাই পারদ-পতন তিলোত্তমায়, আপাতত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে দুই বঙ্গ

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): আগামী কিছু দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের আকাশ মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে তিলোত্তমায়। তবে, ভোরের দিকে অনুভূত হবে শীতের আমেজ। তুলনামূলক ঠাণ্ডা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। দুই বঙ্গে আপাতত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা হলেও, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দুই বঙ্গে খুব একটা তাপমাত্রার পরিবর্তনও হবে না। যদিও, শনিবার একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে মহানগরীতে, সৌজন্যে শীতের আমেজও অনুভূত হয়েছে।

ছট পুজোর দিনগুলিতে কলকাতায় ভোরের দিকে কুয়াশা থাকতে পারে, কলকাতায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে, রাতের তাপমাত্রা ২৩ অথবা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। এখনই সেভাবে শীত না পড়লেও, কলকাতার তুলনায় বেশি ঠাণ্ডা অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। শীত কবে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অপেক্ষা করতে হতে পারে আরও কিছু দিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top