News Flash

  • Home
  • খেলা
  • প্রথমবর্ষ ইন্ডোর রাজ্য জুনিয়র কাবাডি প্রতিযোগিতা শুরু শনিবার
Image

প্রথমবর্ষ ইন্ডোর রাজ্য জুনিয়র কাবাডি প্রতিযোগিতা শুরু শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। দুদিনব্যাপী রাজ্য জুনিয়র কাবাডি প্রতিযোগিতা শুরু আজ। এবারই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডোর কাবাডি প্রতিযোগিতা। এন এস আর সি সি-‌র কাবাডি হলঘরে হবে আসর। আজ বিকেল ৫ টায় হবে আসরের উদ্বোধন । উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি। এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার, মেয়র দীপক মজুমদার, ক্রীড়াপর্ষদের সচিব অমিত রক্ষিত, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, পদ্মশ্রী দীপা কর্মকার, পুরপরিষদের কর্পোরেটর রত্না রায় এবং সমাজেসেবী সঞ্জয় সাহা। উদ্বোধনের আগেই শুরু হয়ে যাবে প্রথম রাউন্ডের খেলা। জানা গেছে, ৮ জেলার প্রায় দুশতাধিক খেলোয়াড় আসরে অংশ নেবে। রবিবার বিকেলে হবে আসরের সমাপ্তি অনুষ্ঠান। উদ্যোক্তা কমিটির সচিব তনয় দাস প্রথমবর্ষ ওই আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকল অংশের ক্রীড়ামোদীদের কাছে অনুরোধ করেছেন। পাশাপাশি রাজ্যের বর্তমান এবং প্রাক্তন কাবাডি খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্যও অনুরোধ করেছেন।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top