News Flash

  • Home
  • খেলা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় ভারতের
Image

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় ভারতের

সিডনি, ২৭ অক্টোবর (হি. স.) : আন্তর্জাতিক টি-২০তে প্রথম সাক্ষাতে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে নেদারল্যান্ডসকে হারাল ভারত । বাংলাদেশের বিরুদ্ধে হারের পর আজ ভারতের বিরুদ্ধে ৫৬ রানে হারল ডাচরা। ভারতের দেওয়া ১৭৯ রান তাড়া করতে নেমে ১২৩ রানে আটকে যায় ডাচরা।ফলের টানা দ্বিতীয় ম্যাচ জিতল ভারত।

টস ভাগ্য এদিনও সঙ্গ দেয় ভারতকে। সিডনির উইকেটে অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে দ্রুত রান তুলে নেট রান রেট বাড়িয়ে নেওয়া লক্ষ্য ছিল রোহিত শর্মার। যদিও রান রেট বাড়ানোর সুযোগ হয়নি। এদিনও শুরুটা ভাল হয়নি ভারতের। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ওঠে মাত্র ৩২ রান। দুর্ভাগ্যজনকভাবে আউট হলেন লোকেশ রাহুল। ভ্যান মিরিকেনের বলে লেগ বিফোর হন রাহুল। রোহিত শর্মার পরামর্শে রিভিউ নেননি। রিপ্লে-তে দেখা যায়, বল উইকেটে লাগেনি। এদিকে পাওয়ার প্লে-তে জোড়া উইকেট হারাতে পারত ভারত। পঞ্চম ওভারের শেষ বলে রোহিতের ক্যাচ ফেলেন প্রিঙ্গল। সে সময় ১৩ রানে ব্যাট করছিলেন রোহিত। জীবনদান পেয়ে বেশ কিছুদিন পর রোহিতের ব্যাটে অর্ধশতরানের দেখা মিলল। শেষবার হাফ সেঞ্চুরি করেছিলেন এশিয়া কাপে। তবে এখনও সেই আগের মতো সহজাত ব্যাটিং দেখা যায়নি হিটম্যানের। ৩৯ বলে ৫৩ রান করে ফেরেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে রোহিতের রানে ফেরাটা প্রয়োজন ছিল। পাকিস্তান ম্যাচ বাদ দিলে এদিন ফের সফল সূর্যকুমার যাদব। ২৫ বলে ৫১ রান সূর্যের।

রোহিত আউট না হওয়া ইস্তক সতর্ক হয়ে ব্যাট করছিলেন বিরাট কোহলি। পাকিস্তানকে হারের স্বাদ দেওয়া রানমেশিনের ব্যাটে আজও বড় ইনিংস দেখার আশা ছিল ভারতীয় সমর্থকদের। নিরাশ করেননি প্রাক্তন অধিনায়ক। রোহিত আউট হতেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫তম অর্ধশতরান হাঁকালেন। টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান। ৩৭ বলে অর্ধশতরান। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত ইনিংস খেলে পরবর্তী প্রতিপক্ষ প্রোটিয়াদের বার্তা দিয়ে রাখলেন। কোহলি-সূর্যর অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৪৮ বলে ৯৫ রান।

১৮০ রানের বড় লক্ষ্য নিয়ে নামা নেদারল্যান্ডসকে একটিবারের জন্যও স্বস্তিতে থাকতে দেয়নি ভারতীয় বোলাররা। প্রথমে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করলেন ৫ রান। সর্বোচ্চ ২০ রান টিম প্রিঙ্গলের। ১৭তম ওভারে পরপর দুই বলে উইকেট নেন অর্শদীপ সিং। দুটি করে উইকেট ভাগ করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং। একটি উইকেট মহম্মদ সামির। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে একতরফা ম্যাচ জিতল ভারত। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারত।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top